Saturday, May 24, 2025

সালাত: মনোযোগ বৃদ্ধির এক অনন্য প্রশিক্ষণ

AI দিয়ে তৈরী 
বর্তমান সময়ের যান্ত্রিক প্রযুক্তিনির্ভর জীবনে মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে মনোযোগ ধরে রাখা চারদিকে প্রযুক্তির আধিক্য, স্মার্টফোনের অবিরাম নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার অতিমাত্রায় ব্যবহারের কারণে আমাদের মন প্রায়শই বিচ্যুত, অস্থির এবং দিশেহারা হয়ে পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই সমস্যা আরও প্রকটভাবে দেখা যায়।

এই প্রেক্ষাপটে প্রশ্ন আসেএমন অগোছালো মানসিক পরিবেশে একজন মানুষ কীভাবে নিজের মনোযোগ ধরে রাখবে? কিভাবে শান্ত, স্থির একাগ্র মানসিকতা গড়ে তুলবে?

একজন মুসলিমের জন্য এর একটি কার্যকর সহজ উপায় হলো নিয়মিত সালাত আদায়। সালাত শুধুমাত্র ইবাদতের একটি অংশ নয়, বরং এটি এক ধরণের আধ্যাত্মিক অনুশীলনযা মনোসংযোগ, মানসিক প্রশান্তি এবং আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 সালাত: একাগ্রতার প্রশিক্ষণ

সালাতের প্রতিটি ধাপতাকবীর, রুকু, সেজদা, তাশাহহুদ, দোয়ামানুষকে মনোযোগ ধরে রাখার শিক্ষা দেয়। যখন কোনো মুসলমান আল্লাহর সামনে দাঁড়ায়, তার দৃষ্টি থাকে সেজদার স্থানে, জিহ্বায় থাকে পবিত্র কুরআনের আয়াত, আর হৃদয় থাকে আল্লাহর স্মরণে নিমগ্নতখন এই সময়টা হয়ে ওঠে চরম এক মাইন্ডফুলনেসের অনুশীলন

বর্তমানে মাইন্ডফুলনেস নামে পরিচিত একটি থেরাপি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে বর্তমান মুহূর্তে সচেতনভাবে উপস্থিত থাকা। অথচ ইসলাম বহু আগেই তার অনুসারীদের জন্য প্রতিদিন পাঁচবার এই অনুশীলনের সুযোগ দিয়েছেযা হচ্ছে সালাত।

 সালাতের মাধ্যমে মনোযোগ বৃদ্ধির কিছু বৈজ্ঞানিক বাস্তব উপকারিতা:

. মানসিক প্রশান্তি:

সালাত মানুষের মনে প্রশান্তির এক প্রশ্রয় দেয়। যারা নিয়মিত নামাজ পড়েন, তারা স্বীকার করেন যে, কাজের ব্যস্ততার মাঝেও সালাত তাদের মনে স্বস্তি এনে দেয়, যা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

. চাপ দুশ্চিন্তা হ্রাস:

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সালাত মানসিক চাপ কমায়। বিশেষ করে খুশু খুযু (একাগ্রতা বিনয়) সহকারে সালাত আদায়কারীদের মধ্যে দুশ্চিন্তার মাত্রা তুলনামূলকভাবে কম থাকে।

. ডিজিটাল ডিটক্স:

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ প্রযুক্তি ব্যস্ততা থেকে সাময়িক মুক্তির সুযোগ করে দেয়। এটি যেন দিনে পাঁচবার নিজেকে রিসেট করার সময়, যা মানসিক ভারসাম্য রক্ষায় সহায়ক।

. শৃঙ্খলা রুটিন:

সালাত সময়ানুবর্তিতার একটি শিক্ষণীয় মাধ্যম। সময়মতো সালাত আদায় একজন ব্যক্তিকে শৃঙ্খলিত জীবনধারায় অভ্যস্ত করে, যা মনোযোগের অন্যতম ভিত্তি।

. আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্বাস বৃদ্ধি:

নিয়মিত সময়মতো নামাজ পড়ার অভ্যাস আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে এবং ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

 আধ্যাত্মিকতার সাথে বাস্তব প্রশিক্ষণ

সালাত এমন এক মাধ্যম, যা একইসাথে আত্মাকে প্রশান্তি দেয় এবং মনকে প্রশিক্ষিত করে। কুরআনের ভাষায় বলা হয়েছে
নিশ্চয়ই সালাত অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত রাখে (সূরা আনকাবুত, আয়াত ৪৫)
এই বিরত থাকা শুধু খারাপ কাজ থেকে নয়, বরং এটি মনোযোগের বিচ্যুতি, অস্থিরতা এবং বিক্ষিপ্ত চিন্তা থেকেও রক্ষা করে।

আমেরিকান নিউরোসায়েন্টিস্ট অ্যান্ড্রু নিউবার্গ গবেষক মার্ক ওয়াল্ডম্যান তাঁদের বই How God Changes Your Brain- উল্লেখ করেছেন, প্রার্থনার সময় মানুষের মস্তিষ্কের prefrontal cortex সবচেয়ে বেশি সক্রিয় হয়যা গভীর মনোযোগ আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।

সালাত কেবল আখিরাতের পাথেয় নয়, এটি দুনিয়ার জীবনের জন্যও এক মহামূল্যবান উপহার। এটি একটি আত্মিক প্রশিক্ষণ, যা মনোযোগ, ধৈর্য, মানসিক স্থিতি শৃঙ্খলাবোধের মাধ্যমে একজন মানুষকে উন্নত করে তোলে।

যদি আমরা সালাতের খুশু খুযুর গভীরতা অনুধাবন করে সালাত আদায় করতে পারি, তবে শুধু ইবাদত নয়, বরং মনোযোগ বৃদ্ধি, মানসিক প্রশান্তি এবং সাফল্যময় জীবনের পথেও এটি এক অসাধারণ সহায়ক হয়ে উঠবে

 সুরা বাকারা'র শেষ দুই আয়াত এর ফজিলত ও আমল

Sunday, May 11, 2025

সুরা বাকারা'র শেষ দুই আয়াত এর ফজিলত ও আমল

সুরা বাকারা কোরআনুল কারিমের দ্বিতীয় ও বড় সুরা। এ সুরায় বেশ কয়েকটি আয়াতের আমল ও মর্যাদা অনেক বেশি। তন্মধ্যে শেষ দুই আয়াতেরও রয়েছে ।


রাসুলুল্লাহ (সা.)-কে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল, কোরআনের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন, সুরা ইখলাস। এরপর ব্যক্তিটি আবার প্রশ্ন করলেন, কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান? তিনি বললেন, আয়াতুল কুরসি।এরপর লোকটি আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতটি পছন্দ করেন, যাতে আপনার উম্মত লাভবান হবে। নবীজি (সা.) বললেন, সুরা বাকারার শেষ দুটি আয়াত।

কখন অবতীর্ণ হলো

সহিহ্ মুসলিম শরিফ এ দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে, ‘এ দুটি আয়াত রাসুল (সা.)-কে মিরাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে।’হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়, তখন তিনটি জিনিস দান করা হয়: ১. পাঁচ ওয়াক্ত নামাজ, ২. সুরা বাকারার শেষ দুই আয়াত, ৩. উম্মতদের মধ্যে যারা শিরক করে না, তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ।’ (মুসলিম, তাফসিরে মাজহারি)


সু রা বাকারা’র শেষ দুটি আয়াত এর  উচ্চারণ

(২৮৫) আ-মানাররাসুলু বিমাউনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মু’মিনুনা কুল্লুন আ-মানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা-নুফাররিকুবাই না আহাদিম মির রুসুলিহি ওয়া কা-লু ছামি‘না ওয়াআতা‘না গুফরা-নাকা রাব্বানা-ওয়া ইলাইকাল মাসির।

(২৮৬) লা-ইউকালিলফুল্লা-হু নাফছান ইল্লা-উছ‘আহা-লাহা-মা কাছাবাত ওয়া ‘আলাইহা-মাকতাছাবাত রাব্বানা-লা-তুআ-খিজনা ইন নাসিনা-আও আখতা’না-রাব্বানা ওয়ালা-তাহমিল ‘আলাইনা-ইসরান কামা-হামালতাহু আলাল্লাজিনা মিন কাবলিনা-রাব্বানা-ওয়ালা তুহাম্মিলনা-মা-লা-তা-কাতা লানা-বিহি ওয়া‘ফু‘আন্না-ওয়াগফিরলানা-ওয়ারহামনা-আনতা মাওলা-না-ফানসুরনা-‘আলাল কাওমিল কা-ফিরিন।


শেষ দুটি আয়াতের অর্থঃ

‘তার প্রতিপালকের কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে রাসুল তার ওপর বিশ্বাস করে আর বিশ্বাসীরাও। তারা সকলেই বিশ্বাস করে আল্লাহয়, তাঁর ফেরেশতাগণে, তাঁর কিতাবগুলোয় ও তাঁর রাসুলদের ওপর (এবং তারা বলে,) আমরা তাঁর রাসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আর তারা বলে, আমরা শুনি ও মানি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার নিকট ক্ষমা চাই, আর তোমার কাছেই আমরা ফিরে যাব।’ 

আল্লাহ্ কাউকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বভার দেন না। ভালো ও মন্দ যে যা উপার্জন করবে তা তারই। (তোমরা প্রার্থনা করো,) হে আমাদের প্রতিপালক! যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে তুমি আমাদেরকে অপরাধী কোরো না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তীদেরকে যে ভারী দায়িত্ব দিয়েছিলে আমাদের ওপর তেমন দায়িত্ব দিয়ো না। হে আমাদের প্রতিপালক! তুমি এমন ভার আমাদের ওপর দিয়ো না যা বইবার শক্তি আমাদের নেই। 

আর আমাদের পাপ মোচন করো, আর আমাদেরকে ক্ষমা করো, আর আমাদের ওপর দয়া করো, তুমি আমাদের অভিভাবক। অতএব অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাদের জয়যুক্ত করো।’  (সূত্র: কোরানশরিফ: সরল বঙ্গানুবাদ, মুহাম্মদ হাবিবুর রহমান, প্রথমা প্রকাশন, ২০২০)


সুরা বাকারা’এর শেষ দুটি আয়াত এর ফজিলত ও আমল

সুরা বাকারার শেষ আয়াত দুটি নিয়ে হাদিসে আরও অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এ দুটি আয়াতের ফজিলত প্রসঙ্গে নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি রাতে এ দুটি আয়াত পাঠ করবে, তার জন্য এটাই যথেষ্ট।’

জুবাইর ইবনু নুফাইর (রা.) বর্ণনা করেছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুরা আল-বাকারাকে আল্লাহ এমন দুটি আয়াত দিয়ে শেষ করেছেন, যা আমাকে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে। তাই তোমরা এ আয়াতগুলো শিখবে, স্ত্রীদেরও শেখাবে। কারণ এ আয়াতগুলো হচ্ছে রহমত, (আল্লাহর) নৈকট্য লাভের উপায় ও (দীন দুনিয়ার সকল) কল্যাণ লাভের দোয়া।’ (মিশকাতুল মাসাবিহ: ২১৭৩)

আবু মাসউদ (রা.) বর্ণনা করেছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তিলাওয়াত করবে, তার জন্য এ আয়াত দুটোই যথেষ্ট। অর্থাৎ রাতে কোরআন মজিদ তিলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সুরা বাকারার শেষ দুটি আয়াত তিলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট।’ (বুখারি: ৪০০৮)

হজরত আলী (রা.) বলেছেন, ‘আমার মতে যার সামান্য বুদ্ধিজ্ঞান আছে, সে এ দুটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা যাবে না।’

এ আয়াত দুটো নিয়মিত পড়লে বিপদ-আপদ দূরে থাকে, জান্নাতের পথও সুগম হয়।

Sunday, March 30, 2025

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ার ফজিলত

মানুষের জীবনের নানানধরণের পরিস্থিতির শিকার হয়ে থাকে। নানা পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের সময় অতিবাহিত হয়ে থাকে। মানুষের অবস্থা সব সময় অনুকূলে যায় না। কখনো ভালো যায়, কখনো খারাপ সময় ধেয়ে আসে। তাই যেকোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন।

যেকোনো বিপদের সম্মুখীন হলে উল্লিখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন। এটি আলে ইমরানের ১৭৩ নম্বর আয়াত এবং সুরা আনফালের ৪০ নম্বর  আয়াতের (আবার সুরা হজের ৭৮ নম্বর আয়াত) অংশের মিলিত রূপ।

উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’

অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

 

আশা করা যায়, আয়াতগুলো পড়ে দোয়া করলে অবশ্যই সেই দোয়া কবুল হবে। যেকোনো অন্যায়-অত্যাচার-অবিচারের শিকার হলে অথবা অন্যায়ভাবে কারাবন্দি থাকলে নিচে উল্লিখিত আয়াতটি বেশি বেশি পড়বে। সঙ্গে আল্লাহ তায়ালার দরবারে আন্তরিকভাবে মুক্তির জন্য দোয়া করবে, তাতে ইনশা আল্লাহ মুক্তি মিলবে।

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির।এই দোয়া জিকির যেকোনো সময় করা যায়। অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায়, কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য দোয়া বিশেষ কার্যকর। এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না।

আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম (.) প্রিয় নবী মুহাম্মদ (সা.) সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন।

হজরত ইব্রাহিম (.)কে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে, তখন তিনি পড়েন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল যার ফলে আল্লাহ হজরত ইব্রাহিম (.)কে আগুন থেকে রক্ষা করেছিলেন।

 

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির।’

এই আয়াতের প্রেক্ষাপট হলো মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে। আবু সুফিয়ানের বাণিজ্যযাত্রা, মক্কার কুরাইশদের এক হাজার সদস্যের বিশাল বাহিনী নিয়ে আগমন সব তথ্য মুসলিমরা পাচ্ছিল। মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনো প্রস্তুতি চলছিল।

অবস্থায় সাহাবিদের মানসিকতা কেমন ছিল, আল্লাহ সে প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন, ‘তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে। সুতরাং তোমরা তাদের ভয় করো তখন তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল আর তারা বলেছিলআল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই কত ভালো কর্মবিধায়ক।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৭৩)

এটি পড়ার কথা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। রাসুল (সা.) মুশরিকদের হামলা হবে, এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন। (বুখারি, হাদিস: ৪৫৬৩)

এখানে আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে। ওয়াকিল মানে হলো অভিভাবক। মানুষ যখন আল্লাহর হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্তে সোপর্দ করে, তখন আল্লাহ নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন।

একইভাবে সুরা তওবার ৫৯ নম্বর আয়াতে আছে, আল্লাহ তাঁর রাসুল ওদেরকে যা দিয়েছেন, তাতে যদি ওরা তুষ্ট হতো, তাহলে বলা হতো আর যদি বলত আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ অবশ্যই শিগগিরই নিজের অনুগ্রহ থেকে আমাদের দান করবেন তাঁর রাসুল দান করবেন; আমরা আল্লাহরই ভক্ত। (সুরা তওবা, আয়াত: ৫৯)

আবার সুরা তওবার শেষ আয়াতে আল্লাহ বলেন, তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট; তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি তাঁর ওপরই নির্ভর করি আর তিনি মহা আরশের অধিপতি। (সুরা তওবা, আয়াত: ১২৯)

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর ফজিলত

ইবনে আব্বাস (রা.) বলেন, যখন ইব্রাহিম (আ.)–কে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন—হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। ফলে তিনি রক্ষা পেয়েছিলেন। সেই জ্বলন্ত আগুন তাঁর জন্য শীতল হয়ে পড়েছিল। মুহাম্মদ (সা.) তখন বলেছিলেন, ‘যখন লোকেরা বলেছিল, (কাফির) লোকেরা তোমাদের মোকাবিলার জন্য সমবেত হয়েছে। ফলে তোমরা তাদের ভয় করো।

কিন্তু এ কথা তাদের ইমান বাড়িয়ে দিল এবং তারা বলল—হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক।’ সাহাবিরা এই দোয়া আমল করেছিলেন খন্দকের যুদ্ধের সময়। যখন সাহাবিরা জানতে পারলেন ১০ হাজার সেনা এসে মদিনা শহরকে ঘেরাও করতে যাচ্ছে, তখনো তাঁরা আল্লাহর কাছে এই বলে সাহায্য কামনা করেছিলেন—হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিল। (বুখারি: ৪৫৬৩-৪৫৬৪)

তিরমিজি শরিফে একটি হাদিস আছে। হাদিসটি যে পরিচ্ছেদে আছে, তার নাম হলো, ‘বিপদে আপনি যা করবেন।’ অর্থাৎ বিপদে পড়া অথবা বিপদের আশঙ্কা থাকে, তখন করণীয় কী? হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কেমন করে হাসিখুশি থাকব, অথচ শিঙাওয়ালা (ইসরাফিল ফুৎকার দেওয়ার জন্য) শিঙা মুখে ধরে আছেন।

আর তিনি কান লাগিয়ে আছেন যে তাঁকে কখন ফুৎকার দেওয়ার আদেশ করা হবে এবং তিনি ফুৎকার দেবেন।’ এ কথা শুনে রাসুলুল্লাহ (সা.)–এর সাহাবিরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। এমনটি দেখে মহানবী (সা.) তাঁদের বললেন, ‘তোমরা বলো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই কত ভালো কর্মবিধায়ক। (তিরমিজি: ২৪৩১, ৩২৪৩)